
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রফিক মিয়া নিশ্চিন্তপুর এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে।
নিহতের মরদেহ নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
নিহতের স্বজন সুত্রে জানা গেছে, নিশ্চিতপুর এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন, পাশে বসে খেলা উপভোগ করছিলেন ঐ এলাকার রফিক সালমান সহ অনেকেই, এ সময় সালমান এবং রফিক এর মধ্যে কথা কাটাকাটি হয়, পরে মারামারিতে রফিক নিহত হয় বলে দাবি করেন তার স্বজনরা।
মৃত্যুর খবর টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তামিমা রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC