শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আবারও আগুন, আটকে থাকলো মহানগর এক্সপ্রেস

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Fire breaks out on railway line in Brahmanbaria again, Mahanagar Express stuck
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আবারও আগুন, আটকে থাকলো মহানগর এক্সপ্রেস/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভাতশালা এলাকায় এই নাশকতার ঘটনাটি ঘটে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা রেললাইনে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার জেরে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১৫ মিনিটের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। খবর পাওয়া মাত্রই সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিভিয়ে ফেলে।

ওসি আরও জানান যে, এই নাশকতার কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছিল। তবে পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ওই অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন