
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় সংসদ সদস্য নির্বাচন শেষ না হতে-ই আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী নিয়ে আলোচনা তুঙ্গে। নবীনগর পৌর এলাকার চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শুরু হয়েছে পছন্দের মেয়র প্রার্থীদের নিয়ে প্রচারণা।
একাধিক সম্ভাব্য মেয়র পদ প্রার্থী ও তার অনুসারিদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রত্যেকে-ই নিজেদের নিয়ে ও তাদের প্রার্থীদের নিয়ে আশাবাদী। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট ও নবীনগর পৌর এলাকায় সাধারণ মানুষের সাথে গণ সংযোগ ও সম্ভাব্য প্রার্থীতার ব্যাপারে অবগত করছেন।
এ বারের নির্বাচনে আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের অনেকে-ই গত বারের তুলনায় প্রার্থীতা থেকে পিছিয়ে থাকার সুবাধে বিএনপি ও ইসলামি দলগুলোর একাধিক প্রার্থীর মাঝে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে আলোচনায় রয়েছেন যারা, তারা হলেন - প্রাক্তন পৌর প্রশাসক ও বিএনপি নেতা মো. মলাই মিয়া, বিএনপি নেতা মো. মাসুদ রানা, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন, স্থানিয় সমাজ সেবক ছানাউল্লাহ, পৌর কৃষক দল নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন, আওয়ামী নেতা বশির সরকার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC