
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (১১ জানুয়ারি) উপজেলার কুন্ডা গ্ৰামের কোনাপাড়া এলাকায় সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুন্ডা গ্ৰামের কোনাপাড়া এলাকার কলমদর মিয়া ও রৌশন আলীর মধ্যে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়, সকালে শালীস চলাকালীন উত্তেজিত হয়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাসিরনগর সদর ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) পিতৃ লাল ঘোষ জানান , নারী সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, বর্তমান এ পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC