বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের জনসভায় যেতে গিয়ে প্রাণ গেল জুলাই যোদ্ধা ইমরানের বাবার

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের জনসভায় যেতে গিয়ে প্রাণ গেল জুলাই যোদ্ধা ইমরানের বাবার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ হওয়া জুলাই যোদ্ধা ইমরানের বাবার সড়ক দুর্ঘটনায় নিহত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নাসিরনগর- সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী নামক স্থানে মোটরসাইকেল পিক-আপ এর মুখোমুখি সংঘর্ষে ছোঁয়াব মিয়া (৫৫) নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার লক্ষে নাসিরনগর থেকে মোটরসাইকেলে সেখানে যাচ্ছিলেন তিনি, ধরন্তী যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

তিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে শহীদ হওয়া ইমরানের বাবা ছোয়াব মিয়া।

ছোয়াব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরের বাসিন্দা । তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

আরও পড়ুন