
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন কাশবনে হাত-পায়ে কসটেপ প্যাচানো অটোচালক আরজান মিয়া ওরফে আবদুল্লা (মারজান) হত্যা মামলার প্রধান আসামি তানভির আহম্মেদ তুহিন-কে কসবা থানা হতে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া।
হত্যাকান্ডের রহস্য উদঘাটনে আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ) দুপুর ১২:০০ ঘটিকায় আসামিকে সাথে নিয়ে তার দেখানোমতে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার একটি টিম।ঘাতক তুহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সদরের বাসিন্দা।
এর আগে (২০ সেপ্টেম্বর) দুপুরে অটোরিকশাসহ নিখোঁজ হন আরজান। মরদেহ উদ্ধারের পর তার ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা মো. আ. আউয়াল বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা বলেন, তিনজন আসামির মধ্যে দু'জন কে গ্রেফতার করা হয়েছে, আরেকজন কে গ্রেফতার করার জন্য কাজ চলমান, আসামি তুহিন কে কসবার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও বলেন, আসামি তুহিন ভারতে পালিয়ে যাওয়ার জন্য ঘটনার পর থেকে কসবা সীমান্ত এলাকায় ছিলেন।
আসামি গ্রেফতার হওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানান নিহত আরজান এর বাবা আব্দুল আউয়াল, তিনি বলেন, আমার ছেলের খুনিদের ফাঁসি দেখে মরতে চাই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC