
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর সিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক উপজেলার ধান্যদৌল গ্রামের বাসিন্দা এবং বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল বাতেনের জ্যেষ্ঠ পুত্র। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে আবু বকর সিদ্দিক জানান, "সততা, যোগ্যতা ও জনসেবার অঙ্গীকারকে ধারণ করে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে চান। অবহেলিত অবকাঠামোর উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।"
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়ন পরিষদের নেতৃত্বে একজন উচ্চশিক্ষিত ও তরুণ নেতৃত্ব দেখতে চান তারা। তাদের ভাষ্য, আবু বকর সিদ্দিকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষ্যে আবু বকর সিদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC