
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফের আধ্যাত্নিক রাহবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল আলীম (রাঃ) এর স্মরণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালে ষাইটশালা দরবার শরীফ কমপ্লেক্স প্রাঙ্গণে সকল আওলাদগনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে ষাইটশালা দরবার শরীফের পীরজাদা মাওলানা এস.এম মোস্তাফিজুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ও ক্বারী মাওলানা তাজুল ইসলাম এর পরিচালনায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ কামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুর রহমান।
বক্তব্য রাখেন ষাইটশালা দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা উবায়দুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, অধ্যাপক হারুন অর রশিদ, মাওলানা হাবিব উল্লাহ, আবুল হাশেম খান, হাফেজ ছাদেকুর রহমান।
এসময় বিশিষ্ট সমাজসেবক আল আমিন কবির, শাহীন আলম মেম্বার, রেজাউল করিম মেম্বার, মো. নুরে আলম, মো. বাছির উদ্দিন, গোলাম সামদানীসহ ষাইটশালা দরবার শরীফের ভক্তবৃন্দ ও এলাকার সকল গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ক্বারী মাওলানা তাজুল ইসলাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC