
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই রওজাতুল আতফাল ইসলামিয়া মাদ্রাসায় অত্যন্ত সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মাদ্রাসা মাঠে পবিত্র কুরআনের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন রওজাতুল আতফাল ইসলামিয়া মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম আজাদ। মাহফিল পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবুল হাসান। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী আবুল কাশেম সরকার।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা রুহুল আমিন পীর সাহেব, মাওলানা এম হাবিবুর রহমান মিসবাহ ও মাওলানা রুহুল আমিন সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাহফিলে পবিত্র কুরআনের শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC