
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাড়িঁপাল্লা প্রতিকের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাছির উদ্দিন (বিএসসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল, বাঁশতলী, নবীয়াবাদ উত্তর ও কৃষ্টপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতিকের ভোট চেয়ে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া গনসংযোগকালে শশীদল ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া-মহল্লা, হাট-বাজার, দোকানপাট ও ঘরে ঘরে দাঁড়িপাল্লা প্রতিকের ভোট চাওয়া হয় এবং ভোটারদের মাঝে ড. মোবারক হোসাইনের সালাম পৌঁছে দেওয়া হয়।
এসময় ডাঃ মোরশেদ আলম, (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য মোঃ জমির উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, প্রবাসী মাহাবুব আলম ও আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম, কায়েস আহাম্মেদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC