
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিশাল গণমিছিল হরিমঙ্গল বাজার থেকে শুরু করে শশীদল বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম ও সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বি.এসসি) এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. ওবায়দুল্লাহ, এডভোকেট সাইফুল ইসলাম, ডাঃ বাবুল, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, মো. জমির উদ্দিন, মোশারফ হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ুম, রেজাউল করিম, মাহাবুব আলম, মাওলানা জহির, আবুল কালাম রাসেল, আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম, জজু মিয়াসহ জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
এসময় দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতৃবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC