
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল যুব সমাজের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৪টায় ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে মাওলানা আরাফাত হোসাইন জিহাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট দানবীর মোশাররফ হোসেন খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন। এসময় হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান মনতাজী।









