
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের দীর্ঘভূমি নোয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফ্রিজকাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অত্যান্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকাল ৪টায় দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয় মাঠে ছোটধুশিয়া ফুটবল একাদশ ও সদর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার এই প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (ঠিকাদার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ মৈশান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন।
খেলায় ট্রাইবেকারে ছোটধুশিয়া ফুটবল একাদশ সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে। হাজার হাজার দর্শকশ্রোতা খেলাকে প্রাণবন্ত করে তোলে। সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।










