
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "গোপালনগর ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায়" ৪০ তম বাৎসরিক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে সারা রাত্রব্যাপী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদ্রাসার আয়োজনে এই ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে মাদ্রাসার দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সুবেদার এর সভাপতিত্বে ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার ও মোঃ অজুদ মিয়ার সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর।
প্রধান বক্তা ছিলেন দৌলতপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ মুফতি নাইমুর রহমান। প্রধান আকর্ষন ছিলেন শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন। এবছর মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় ছাত্রদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এসময় মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ পারভেজ আহাম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরণের মধ্যদিয়ে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপ্তি হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC