
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম দ্বীনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ আব্দুর রহমান ও ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাইমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম।
এতে মাদ্রাসার সভাপতি আব্দুল বারী এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
এসময় মহালক্ষীপাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাদেকুল ইসলাম, অধ্যক্ষ মো. কবির আহমেদ, খন্দকার মোহাম্মদ শাহজালাল, বিশিষ্ট শিল্পপতি মো. শরীফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মাওলানা আবু কাউছার আরমান, মাওলানা আনিছুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মাওলানা আব্দুর রহমান সেলিম, মাওলানা আবু কাউছার সরকারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC