
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এর দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ধলগ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মো. নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক।
এসময় মাওলানা রহমত উল্লাহ খান, আবুল কাশেম খোকন মাষ্টারসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের পক্ষে কাজ করার একাত্নতা ঘোষণা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC