
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান কার্যালয় অত্যন্ত ঝাঁক জমক পূর্ণভাবে উদ্বোধন হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় মিলাদ মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এতে উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী মোহাম্মদ আবু কাউছার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ও যুগ্ম সাধারন সম্পাদক অলিউল্লাহ মৈশান এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু ও আনিছুর রহমান রিপন ভূইঁয়া।
এসময় ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় বিএনপি, শ্রমিকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC