
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে "মাদকের বিরুদ্ধে ফুটবল" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আনন্দপুর আলেক মেম্বার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকালে শশীদল বাসুদেব মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যকার এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল রানা।
প্রধান অতিথির বক্তব্য মোঃ রুবেল রানা বলেন, মাদক একটি যুব সমাজকে ধ্বংস করে দেয়। মাদকে আসক্ত হয়ে পড়লে পরিবার শেষ হয়ে যায়। বর্তমানে যুব সমাজকে এই মরণ নেশা মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। সেজন্য তরুণ সমাজ যে খেলাধুলার আয়োজন করেছে সেটা অনেক ভালো উদ্যোগ হয়েছে।
খেলায় অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC