
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ গত রাতে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা ৩৫ মিনিটের সময় ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ শাহাবুর আলম ও তার সহযোগীরা রেল লাইনের পাশে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মোঃ আবু সাঈদ নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আবু সাঈদ ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকারদিঘী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC