
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্যচাষিদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মৎস্য কার্যালয়ের হল রুমে পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় ৪০ জন মৎস্যচাষি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
এসময় মৎস্য চাষ করে বেশি লাভবান হওয়ার উপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দরা। মৎস্য চাষের উপর প্রশিক্ষণ পেয়ে খুশি চাষীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC