
রাইজিং ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন বিভিন্ন এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ৩ নম্বর চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় টানা ব্রিজ সংলগ্ন সড়ক থেকে ওই নারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হলেন মোসা. জান্নাতুল ফেরদৌস (৩৫), যিনি শ্রাবনী বেগম নামেও পরিচিত। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC