
রাইজিং ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
প্রথম অভিযানে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় শশীদল-আশাবাড়িগামী পাকা সড়ক থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়।
অপর এক অভিযানে শশীদল ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC