
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আলোর পথ যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় ধান্যদৌল আলোর পথ যুব সংঘের আয়োজনে ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ধান্যদৌল আলোর পথ যুব সংঘের সভাপতি অধ্যাপক কাজী সাইফুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু ইউছুফ এর পরিচালনায় রমজানের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা মাঈন উদ্দিন সাঈদ।
এসময় সংগঠনের সকল সদস্য ও এলাকার মুসল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন।










