
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম-২০২৬ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা থেকে শুরু করে দিনব্যাপী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান
এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ড. এডভোকেট মোবারক হোসাইন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সুশৃঙ্খল সংগঠন।
এই সংগঠনের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদেরকে চিহৃিত করতে হবে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাহলে সংগঠন এগিয়ে যাবে। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, ইউনিয়ন প্রার্থী ও জামায়াতের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC