
রাইজিং ডেস্ক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এতিমখানা ও মাদ্রাসাগুলোতে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পাঠানো খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য উপ-বরাদ্দ হিসেবে পাওয়া ২০ কার্টুন সৌদি খেজুর উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান–এর তত্ত্বাবধানে এসব খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা যেন ইফতারে উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে খেজুর পৌঁছে দেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC