
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
"মালিক শ্রমিক এক হয়ে, দেশ গড়বো নতুন করে" ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকাল ৪টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি অটোরিক্সা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাছান এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
এসময় উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা আব্দুর রহমান সেলিম, মাওলানা আবু কাউছার সরকার, মাওলানা রহমত উল্লাহ খান, মাওলানা মাঈনুদ্দিন সাঈদ, মুন্সী আব্দুল কুদ্দুছ, সাবেক ছাত্রনেতা ইব্রাহীম খলিল, মো. মোস্তাফিজুর রহমান রাজিব, মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবীর শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় মালিক ও শ্রমিকরা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে আহবান জানান অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC