
রাইজিং ডেস্ক
ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর এবং নগদ তিন লক্ষাধিক টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) ক্ষতিগ্রস্ত কৃষক আবু তাহেরের পরিবার সূত্রে জানা যায়, ৫ জুন ২০২৫ ইং, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তার দুটি ঘর ও ঘরে সংরক্ষিত নগদ টাকা পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহ চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন।
ইউএনও মাহমুদা জাহান বলেন, "আমরা শুধু ক্ষণিকের জন্য নয়, পুনর্বাসন না হওয়া পর্যন্ত এই পরিবারের পাশে থাকব। একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে এবং পরিবারটিকে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরাতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক জামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসনের দ্রুত সহযোগিতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রতি সহানুভূতি ও সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC