
বিনোদন ডেস্ক
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতিটা দিন কাটে ব্যস্ততায়।সময় সুযোগ পেলেই নিজের শখ পূরণে ব্যস্ত হয়ে পড়েন সকলেই।ব্যতিক্রম নন ঋতুপর্ণাও। এবার নতুন শখে মজেছেন তিনি।
সাধারণত ক্যামেরার সামনে তারকাদের গাড়ির পেছনের আসন থেকে নেমে আসতে দেখা যায়। কিন্তু এবার চালকের আসনে দেখা গেল ঋতুপর্ণাকে। অভিনেত্রী জানান, তিনি নিজেই এখন গাড়ি চালাচ্ছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, আমার নতুন খুঁজে পাওয়া ভালোবাসা। শহরে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছি। পাশাপাশি তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স রয়েছে বলেও জানান তিনি।
ওই ছবিতে দেখা যায়, গাড়ির চালকের আসনে বসে রয়েছেন ঋতুপর্ণা। জানালা দিয়ে বেশ হাসি মুখেই ধরা দিয়েছেন ক্যামেরায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতুপর্ণার ছবিগুলো ছড়িয়ে পড়তেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। অনেকেই আবার সাবধানে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন ঋতুপর্ণাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC