
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (ঢাকা) যাতায়াতকারী শিক্ষার্থীদের কষ্টের কথা শুনে ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা পুলিশ লাইনে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংস্কার করা বাসটি তাদের কাছে হস্তান্তর করেন তিনি।
শিক্ষার্থীদের দীর্ঘ যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে বাসটির প্রায় ৭০টি পুরোনো প্লাস্টিকের আসন পরিবর্তন করে ফোমের সিট সংযোজন করা হয়েছে। পাশাপাশি বাসের অভ্যন্তরীণ বিভিন্ন ত্রুটি ও সমস্যারও সংস্কার করা হয়েছে বলে জানা গেছে।
সংস্কার করা বাসটিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। এছাড়া যাত্রাপথে তাদের সকালের নাশতা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, কুমিল্লা থেকে ঢাকায় নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য দীর্ঘ পথের যাত্রায় আসন ও অন্যান্য সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা ছিল। শিক্ষার্থীদের এসব সমস্যার কথা বিবেচনায় নিয়ে বাসটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC