বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বেরোবিতে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, নেতৃত্বে বিল্লাল-সাজিব গাজী

বেরোবি প্রতিনিধি

Rising Cumilla - New committee of Chandpur District Student Welfare Association formed in Berobi, led by Billal-Sajib Gazi
বেরোবিতে চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, নেতৃত্বে বিল্লাল-সাজিব গাজী/ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সজীব গাজী।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ফজলে এলাহী সাব্বির, সহ-সভাপতি আহসান উল জব্বার এবং আদিবা সুলতানা। যুগ্ম সম্পাদক আরিফুল হক এবং মোঃ মিনহাজ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন শিহাব আহমেদ রায়হান। এছাড়াও দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যাক্ষ, শিক্ষা বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক সহ সর্বমোট ১৯ টি পদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন আরো অনেকে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো: বিল্লাল হোসেন জানান, চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) এর নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আমি মনে করি যেকোনো পদ ই একটা দায়িত্ব নিয়ে আসে। এই দায়িত্ব পালনে সবসময়ই সচেষ্ট থাকব।

আরও পড়ুন