
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে গেট ও চত্ত্বরের নতুন নামকরণ করে বেরোবি শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১নং গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্ত্বর।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাঈদ গেইট ও চত্ত্বরের দাবি জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC