
কুবি প্রতিনিধি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাদা দলের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাদা দলের নেতৃবৃন্দ এক শোকবার্তা জানিয়েছেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দৃঢ়চেতা রাজনৈতিক অভিভাবককে হারাল। তাঁর এ প্রস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। শোকবার্তায় আরও বলা হয়, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক জীবদ্দশায় কখনো আপোস করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগনের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং অকুন্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সাদা দলের অন্যান্য শিক্ষকবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC