
রাইজিং ক্যাম্পাস
বেগম আছিয়া হক বিদ্যানিকেতন এর ম্যানেজিং কমিটি কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৩০ জানুয়ারি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে।
কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বেগম আছিয়া হক বিদ্যানিকেতনের সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্ষুদে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এই আয়োজন করা হয়। শুক্রবার বিকালের এই আয়োজন শিশুদের কলকাকলিতে মুখর ছিলো।
এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.মো: নায়ীম আলীমুল হায়দার।
প্রধান অতিথি ছিলেন সহকারী এর্টনি জেনারেল ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন,সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট জনাব রফিকুল ইসলাম হোসাইনী,তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রভাষক এবং চান্দেরচর আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এস বি চেংগিস খান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক খান,রকিব উদ্দিন ও মিজান সরকার।
সঞ্চালনা করেন জনশক্তি রপ্তানি বিষয়ক প্রতিষ্ঠান বিআরটিটি‘র সিইও ওমর ফারুক।
ড.মো: নায়ীম আলীমুল হায়দার বলেন, প্রকৌশলী শাহ নোওয়াজ ১৭বছর আগে আলোকিত মানুষ গড়তে নয়াকান্দি গ্রামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এটি এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠানটিকে একদিন কলেজে উন্নীত করা হবে।
প্রধান অতিথি ড. মোহাম্মদ শোয়েব মাহমুদ বলেন, এই দেশে চাকরিজীবী অনেক আছে কিন্তু ভালো মানুষের সংকট রয়েছে। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য চাকরি নয়,আপনাদের সন্তানদের মানুষ বানাতে আলোকিত দেশ গড়তে শিক্ষা দিন। তিনি প্রত্যন্ত গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC