
রাইজিং ডেস্ক
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য চার জেলায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএলের আওতাধীন এলাকা হলো- রাজশাহী জেলার রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা জেলার পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা, বগুড়া জেলার বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) পিজিসিএল কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।
পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
পিজিসিএল সূত্রে জানা গেছে, পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্র, ৫৩টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্পপ্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC