
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি বেড়ে মঙ্গলবার থেকে সারা দেশে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সাগরের লঘুচাপের প্রভাবে আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিধি বাড়তে পারে। তবে আগামী বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC