
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে হাজির হলেন। সোনালী রঙের ছোট চুলে নায়িকাকে যেন চেনাই দায় ভক্তদের।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার দুপুরে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।
জানা গেছে, ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান।
‘তুমি যেখানে আমি সেখানে’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে।
নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC