
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।’
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ উত্থাপনের প্রেক্ষিতে হাসনাত এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক ও বিসিবির মতো প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে রাষ্ট্রীয়করণ করা হয়েছে।
হাসনাত আরও বলেন, ‘বিগত সময়ে মানবাধিকার কমিশনকে বিরোধী দল ও মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গুম-খুনের বৈধতা দেওয়া এবং ভিকটিম ব্লেমিংয়ের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছে।’
তিনি বলছেন, মানবাধিকার কমিশন যদি পুনরায় কোনো মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের কার্যক্রম নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। হাসনাত বলেন, ‘যদি আমরা বিলের সঠিক বাস্তবায়ন চাই, তবে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই স্বায়ত্তশাসিত (অটোনোমাস) প্রতিষ্ঠান করতে হবে। অন্যথায় নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া সম্ভব হবে না।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC