
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের মাইকেল মনির নামে এক যুবক হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় প্রতিবাদ মিছিল করেন নাসিরনগর উপজেলার মুসলমানরা।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মাইকেল মনির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ পোষ্ট দিয়ে মানক্ষুণ্ণ করায় মুসলিম জনতার কলিজায় আঘাত লেগেছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকায় উলামা ত্বলাবা ঐক্য পরিষদ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নাস্তিক মাইকেল মনির ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন গোকর্ণ গ্রামের বাসিন্দা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও তার রাসুল (স) অপমান করাই কে অপমান কেউ সইবে না, নিজের জীবনের বিনিময়ে আমরা তার প্রতিবাদ করবো।
এ সময় বক্তারা আরোও বলেন, আগামীকাল ৭২ ঘন্টার মধ্যে থাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।







