
রাইজিং স্পোর্টস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়ের ওপর অন্ধ বিশ্বাস রেখে বিপুল অঙ্কের বাজি ধরে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন আর্জেন্টাইন টিকটকার মার্তিনা মেন্দেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ট্যারোট কার্ডের ভবিষ্যদ্বাণী দেখে তিনি নিশ্চিত হয়েছিলেন যে ফাইনালে আর্জেন্টিনাই শিরোপা জিতবে। সেই বিশ্বাস থেকেই তিনি প্রায় ১৫ মিলিয়ন আর্জেন্টাইন পেসো (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) ঋণ নিয়ে পুরো অর্থ আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেন।
জানা গেছে, নিজের স্বপ্নের বাড়ি নির্মাণের লক্ষ্যেই এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মার্তিনা। তবে মাঠের ফলাফল তার সব পরিকল্পনা ভেস্তে দেয়। ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে সঙ্গে বাজিতে হারিয়ে ফেলেন পুরো অর্থ। ফলে এখন তাকে বড় অঙ্কের ঋণের বোঝা বহন করতে হচ্ছে।
আর্থিক সংকটে পড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের কাছে সহায়তা চেয়েছেন তিনি। এক বার্তায় মার্তিনা দাবি করেন, তার ১৫ হাজার অনুসারীর প্রত্যেকে যদি ১ হাজার ডলার করে সহায়তা করেন, তাহলে তিনি ঋণ পরিশোধ করে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন।
তার এই আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তার প্রতি সহানুভূতি প্রকাশ করলেও, অনেকেই এটিকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের পরিণতি বলে মন্তব্য করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC