
বিনোদন ডেস্ক

বিয়ের মাত্র ছয় মাসের মাথায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হওয়া সুমনা ইয়াসমিন সায়মা।
গত ৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে তিনি মিডিয়ার কোনো কাজের সঙ্গে যুক্ত নন। একই সঙ্গে মিডিয়া-সংক্রান্ত কোনো কাজের জন্য যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি।
সায়মা বলেন, তিনি অভিনয়সহ মিডিয়ার সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার এই ঘোষণার পর ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। নাটকটিতে তিনি অভিনেতা আরোশ খানের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।
এক বছরের অভিনয় ক্যারিয়ারে ‘হরবোলা’, ‘সাথী’, ‘স্মার্ট লজিং মাস্টার’, ‘স্যারের প্রেমিকা’, ‘ছাত্রী পড়ানো নিষেধ’ এবং ‘বিসিএস রোমান্স’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন সায়মা।
ব্যক্তিগত জীবনে গত বছরের ১২ ডিসেম্বর লন্ডনপ্রবাসী রাসেল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC