
বিনোদন ডেস্ক
ঋতাভরী চক্রবর্তী বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে টালিউডে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি নিজে কখনও মুখ খোলেননি। এবার মা হতে যাচ্ছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি নিজেই। মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে ঋতাভরী চক্রবর্তী লেখেন, আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি।
এ পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে সামজিক যোগাযোগমাধ্যমে। কারণ, ঋতাভরী এখনও অবিবাহিত।
তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নেটিজেনদের বড় একটি অংশ দ্বিধায় পড়ে গেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC