মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

বিপিএলে দেখা যাবে পাকিস্তান-ভারতের দুই লাস্যময়ী উপস্থাপক, কে এই দুই তারকা?

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Zainab Abbas-Ridhima Pathak
বামদিক থেকে রিধিমা পাঠক ও জয়নব আব্বাস/ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স–রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। এবারের আসরকে নতুন মাত্রায় দর্শকদের সামনে উপস্থাপনের লক্ষ্যে বিসিবি এনেছে উপস্থাপনা ও ধারাভাষ্যে বেশ কিছু চমক।

উপস্থাপিকার ভূমিকায় থাকছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস এবং ভারতের পরিচিত স্পোর্টস অ্যাঙ্কর রিধিমা পাঠক। বিসিবি তাদের ফেসবুক পেজে দুটি আলাদা ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্যেও অংশ নিতে পারেন।

ধারাভাষ্য প্যানেলে থাকছেন আন্তর্জাতিক এবং দেশীয় পরিচিত ব্যক্তিত্বরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি পেসার ড্যারেন গফের উপস্থিতি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। আইএল টি–টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন জনপ্রিয় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস মরিসন। প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুসও।

পাশাপাশি থাকছেন পারভেজ মাহরুফ, শ্রীলঙ্কার একজন সাবেক পেসার, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। স্থানীয় ধারাভাষ্যকারদের মধ্যে থাকবেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি এবং সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, মোট ১১ জন ধারাভাষ্যকারকে চূড়ান্ত করা হয়েছে।

৩৪ ম্যাচের এবারের বিপিএল শুরু হবে সিলেট থেকে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, আর বাকি দশটি ম্যাচ—এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল—হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

আরও পড়ুন