
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।এবার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় একটি বাচ্চা মেয়েকে নিয়ে ধরা পড়লেন বিদ্যা বালান। এরপর থেকেই নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বাচ্চাটিকে নিয়ে।
সম্প্রতি একটি বাচ্চা মেয়ের সঙ্গে তার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ভাইরাল হওয়া সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা।
তারপর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা। রীতিমতো গুঞ্জন ছড়ায় একটি কন্যাসন্তান রয়েছে বিদ্যা বালানের।
বিদ্যা বলেন, ওই বাচ্চা মেয়েটি আমার বোনের মেয়ে। ওর নাম ইরা। আমার বোনের যমজ সন্তান এক ছেলে ও এক মেয়ে। সম্পর্কে আমি তাদের খালামণি হলেও এই দুই সন্তানই আমার জীবনের লাইফলাইন।
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। বিয়ের পর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। সন্তান এখনো নেন নাই।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC