
রাইজিং ডেস্ক

এবারের হজ মৌসুমে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় আগত ২৫ লাখেরও বেশি হজযাত্রীকে পবিত্র কোরআন শরিফের কপি উপহার দিচ্ছে সৌদি সরকার।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় গত রোববার থেকে হজযাত্রীদের মধ্যে কোরআন বিতরণের কাজ শুরু করেছে। মোট ২৫ লাখ ২১ হাজার ৩৮০ কপি কোরআন বিতরণ করা হচ্ছে।
মদিনায় অবস্থিত ঐতিহ্যবাহী কিং ফাহদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কোরআন-এ এই কপিগুলো ছাপানো হয়েছে। বিভিন্ন আকার ও সংস্করণে প্রকাশিত এসব কোরআনের কপিতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় অনুবাদও অন্তর্ভুক্ত রয়েছে।
এর ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হজযাত্রীরা নিজ নিজ ভাষায় কোরআনের অর্থ অনুধাবন করতে পারবেন, যা সৌদি আরবের এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC