বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

“বিজয় ৭১” ফিক্সড ডিপোজিটের আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

Padma Bank Officially Launches "Bijay 71" Fixed Deposit
“বিজয় ৭১” ফিক্সড ডিপোজিটের আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক

৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়-৭১-নামে আকর্ষণীয় ফিক্সড ডিপোজিট স্কিম-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড।

বুধবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নতুন এই স্কিমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। মাত্র ৭১ দিনে ৯% হারে ফিক্সড ডিপোজিট এর সুবিধা উপভোগ করবেন গ্রাহকরা। 

এই সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, রিটেইল হেড মীর শফিকুল ইসলাম, চিফ কমিউনেকশান অফিসার শরিফ মইনুল হোসেন ও কোম্পানি সেক্রেটারি মঞ্জুরুল আহসান-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা। 

আরও পড়ুন