
রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১৭ মে) সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক রাখার অভিযোগে দুইজনকে আটক করা হয় এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রুবেল এবং তার স্ত্রী মোছা. রহিমা আক্তার। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর পূর্বপাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানা গেছে, মো. রুবেলের বিরুদ্ধে পূর্বে ১৩টি এবং রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC