
রাইজিং ডেস্ক
বিগত ৩টি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাওয়ার প্রেক্ষিতে এসব কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি।
সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
মামলার তদন্তে এর আগে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল। এবার নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল।
সংশ্লিষ্টরা জানান,তথ্য সংগ্রহ করার জন্য ইসি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে কাছে চিঠি দিয়েছে। তথ্য আসার পর তা পিবিআইকে দেওয়া হবে।
ইসি সূত্রে জানা যায়, রাজধানীর শেরেবাংলা নগর থানার ওই মামলা হয়েছে। এ নিয়ে তদন্তের জন্য সর্বশেষ তিন জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/সকল মেট্রোপলিটনের নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেদের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC