
নিজস্ব প্রতিবেদক
ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে আজ বাদশা মিয়ার বাজার, শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের মাধ্যমে এলাকার ব্যবসায়ীদের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম। তিনি ভোক্তাদের সতর্ক থাকার এবং কোন অনিয়মের শিকার হলে অবিলম্বে অধিদপ্তরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC