
রাইজিং ডেস্ক
দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল আছে। বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।
এদিকে, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড়া দেয়া হয়েছে।
এছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মশুর ডাল, ভোজ্যতেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC