
রাইজিং ডেস্ক
দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রণ আনতে বেসরকারিভাবে ৮৩ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৩০টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেয়ার অনুরোধ জানিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, চাল আমদানির অনুমোদন পাওয়া আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশের বাজারে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত না করে আমদানি করা বস্তাতে করেই বিক্রি করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাশাপাশি আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC